news.ibtvusa@gmail.com

929-633-2900

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে হাইস্কুলে ভয়াবহ বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে হাইস্কুলে ভয়াবহ বন্দুক হামলা

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০২:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার      আপডেট: দুপুর ০১:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের পাওটাকেট শহরে একটি হাইস্কুল আইস হকি খেলায় বন্দুক হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। 
পাওটাকেট পুলিশপ্রধান টিনা গনকাল্ভস স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, সন্দেহভাজন হামলাকারী গুলি চালানোর পর নিজেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘এটি সম্ভবত লক্ষ্য করে করা হামলা। মনে হচ্ছে এটি পারিবারিক বিরোধের জের ধরে ঘটেছে।’ তবে তিনি সন্দেহভাজন ব্যক্তি বা নিহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২৮ মিনিটে প্রথম জরুরি কলটি পাওয়া যায়। তদন্তকারীরা এখনও হামলার আগে কী ঘটেছিল তা খতিয়ে দেখছেন।