news.ibtvusa@gmail.com

929-633-2900

তারেক রহমানকে ভাই সম্বোধন করলেন শাহবাজ শরিফ

তারেক রহমানকে ভাই সম্বোধন করলেন শাহবাজ শরিফ

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ১২:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার      আপডেট: দুপুর ০১:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি শুভেচ্ছা জানান।
বার্তায় তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহের কথাও তুলে ধরেন তিনি। এ আশা প্রকাশের সময় তিনি তারেক রহমানকে ভাই বলে সম্বোধন করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করতে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত থাকবে।
বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ইতিহাসনির্ভর এবং কূটনৈতিক যোগাযোগের বিভিন্ন পর্যায়ে সহযোগিতা ও আলোচনার মাধ্যমে তা এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে।