news.ibtvusa@gmail.com

929-633-2900

জানা গেল কোথা থেকে মিলবে ফ্যামিলি কার্ডের অর্থ

জানা গেল কোথা থেকে মিলবে ফ্যামিলি কার্ডের অর্থ

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ১২:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার      আপডেট: দুপুর ০১:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষণা ছিল দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সে প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড চালু করবে সরকার। আপাতত ১৪ উপজেলায় একটি করে ইউনিয়নে এ কার্ড বিতরণ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।
তবে এই কর্মসূচির অর্থের যোগান আসবে কোথা থেকে, এ প্রশ্ন উঠছে। এ বিষয়ে জানতে চাইলে সাবেক সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, ‘এ কর্মসূচি পরিচালনার জন্য চলতি বাজেট থেকে অর্থ বরাদ্দ করা হবে। কিন্তু কোনোভাবে টাকা ছাপিয়ে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা সঠিক হবে না। কারণ এতে মূল্যস্ফীতি আরেক দফা বেড়ে যাবে।
এই পাইলটিং প্রকল্পের জন্য মোট ২ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। যার ৭৭ শতাংশ অর্থ সরাসরি দরিদ্র পরিবারগুলোর হাতে পৌঁছাবে।
ফ্যামিলি কার্ডের অর্থায়ন প্রসঙ্গে অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে যে অর্থের প্রয়োজন হবে, সেটি চলতি অর্থবছরের বাজেটের অপ্রত্যাশিত খাত এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাজেট থেকে দেওয়া হবে। অবশ্য চার হাজার কোটি টাকার থোক বরাদ্দ আছে অপ্রত্যাশিত খাতে। ফলে অর্থ নিয়ে কোনো সমস্যা হবে না।