নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।
মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রীর ঢাকায় আসার তথ্য জানিয়েছে দেশটির হাইকমিশন।
হাইকমিশন জানায়, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন। তিনি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনি ঢাকার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম ও ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আজ সকাল ১০টায় শপথ নিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা এবং বিকাল ৪টায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন ।
সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথ আগে পড়ানো হয়। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় বিএনপি থেকে নির্বাচনে অংশ নেওয়া সংসদ সদস্যরা শপথ নেন।