news.ibtvusa@gmail.com

929-633-2900

জানা গেল নতুন সরকার গঠনের তারিখ

জানা গেল নতুন সরকার গঠনের তারিখ

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৪:১৫, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার      আপডেট: বিকাল ০৩:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

দেশে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংসদ বহাল না থাকায় আসন্ন নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের কে শপথ পাঠ করাবেন, তা নিয়ে আলোচনা চলছে। নির্বাচিত সংসদ সদস্যরা সাধারণত জাতীয় সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে শপথ নিলেও চব্বিশের গণঅভ্যুত্থান পরিস্থিতির কারণে এবার তা হচ্ছে না। এ ব্যাপারে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এবার নির্বাচিত নতুন সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারেন। এ ছাড়া নির্বাচিত হওয়ার তিন দিন পার হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্যদিকে সংবিধান অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার। গতকাল নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী সিইসিই শপথ পড়ানোর দায়িত্ব পালন করবেন।

এদিকে নতুন সংসদ ও সরকার গঠন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর হবে। এই পুরো প্রক্রিয়াটি তিন দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে। অর্থাৎ ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই তা হতে পারে। আমার মনে হয় না এটি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির বেশি সময় নেবে।

নতুন সংসদ ও সরকার গঠন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এমপিরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে।