news.ibtvusa@gmail.com

929-633-2900

গাজীপুরে জামায়াত-বিএনপি কঠিন সংঘর্ষ, আহত ৫

গাজীপুরে জামায়াত-বিএনপি কঠিন সংঘর্ষ, আহত ৫

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৪:১৩, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার      আপডেট: বিকাল ০৩:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় দলের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াতের তিনজন ও বিএনপির দুজন কর্মী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি মিছিল সালদৈ বাজারের বিএনপি কার্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছে বক্তব্য দেওয়ার সময় ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের মোট ৫ জন আহত হন।
এ ঘটনায় গাজীপুর-৪ আসনের ধানের শীষের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান এবং জামায়াতের প্রার্থী সালাহউদ্দিন আইউবী পাল্টাপাল্টি অভিযোগ করেন।