news.ibtvusa@gmail.com

929-633-2900

হঠাৎ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

হঠাৎ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৪:০১, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার      আপডেট: বিকাল ০৩:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

শেরপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী উক্ত আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে ওই আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল অসুস্থ হয়ে পড়লে শ্রীবরদী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক। সেখানে নেয়ার পথেই মারা যান তিনি। বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।