news.ibtvusa@gmail.com

929-633-2900

গণভোট নিয়ে জামায়াত কেন মরিয়া?

গণভোট নিয়ে জামায়াত কেন মরিয়া?

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৩:১১, ০১ নভেম্বর ২০২৫, শনিবার      আপডেট: বিকাল ০৩:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার বাকি আর মাত্র ১ মাস। এখনও জাতীয় নির্বাচন নাকি গণভোট আগে তা নিয়ে রীতিমত যুদ্ধ চলছে। বিশেষ করে জামায়াত-বিএনপি। এনিয়ে গৃহযুদ্ধের শঙ্কাও সামনে আসছে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না’। তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই অব্যাহত থাকবে এবং জামায়াত এ লড়াইয়ে সবসময় জনগণের পাশে থাকবে। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বানও জানিয়েছেন জামায়াত আমির। জামায়াত মনে করছে, গণভোট হলে তা তাদের পক্ষে যাবে। আর সেই সাথে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা আছে। সেসব মাথায় রেখেই আসছে গণভোট ইস্যু।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা যেকোনো অপরাধের বিরোধী। অপরাধী যে-ই হোক না কেন—সে সেনাবাহিনীর সদস্য হোক বা অন্য কেউ—অপরাধ করলে তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে’।