news.ibtvusa@gmail.com

929-633-2900

আফগানিস্তানে একের পর এক ভূমিকম্প, কিসের আলামত?

আফগানিস্তানে একের পর এক ভূমিকম্প, কিসের আলামত?

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০২:৪০, ০৩ নভেম্বর ২০২৫, সোমবার      আপডেট: দুপুর ০১:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত সাতজন নিহত ও প্রায় ১৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সোমবার ভোরে হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। 
প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার জানানো হয়। 
ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ১২টা ৫৯ মিনিটে খলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। প্রায় ৫ লাখ ২৩ হাজার জনসংখ্যার নগরী মাজার-ই-শরিফের কাছেই এর উপকেন্দ্র ছিল। 
সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা রয়টার্সকে জানান, ‘সকাল পর্যন্ত মোট ১৫০ জন আহত ও সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং সবাইকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।’
দেশটির পূর্বাঞ্চলে দুই মাস আগে আরেকটি ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছিল। গত ২ মাসে দেশটিতে একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের মাঝে।