news.ibtvusa@gmail.com

929-633-2900

হাসনাত আব্দুল্লাহ'র আল্টিমেটাম, সেই নুরা গ্রেফতার

হাসনাত আব্দুল্লাহ'র আল্টিমেটাম, সেই নুরা গ্রেফতার

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার      আপডেট: দুপুর ০১:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ এবং পরে হত্যার ঘটনায় মূল আসামি নুরুল ইসলাম ওরফে নুরা এবং হজরত আলী নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা থেকে নুরা এবং ময়মনসিংহের গৌরিপুর থেকে হজরত আলীকে গ্রেফতার করা হয়।

এর আগে নুরাকে গ্রেফতার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

শুক্রবার দুপুরে আরও ৫ আসামি গ্রেফতার হওয়ার কথা জানিয়েছিল পুলিশ। এর আগে ধর্ষণের বিচার চাওয়ায় ঐ কিশোরীকে তার বাবার সামনে থেকে অপহরণের কয়েক ঘণ্টার মাথায় বৃহস্পতিবার সকালে নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তারও ১৫ দিন আগে ওই কিশোরীকে নুরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল ধর্ষণ করে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।

এই ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতেই তার মা বাদী হয়ে জেলার মাধবদী থানায় নয়জনকে আসামি করে মামলা করেন।