news.ibtvusa@gmail.com

929-633-2900

নিউ ইয়র্ক পুলিশে মাইলফলক স্পর্শ করলেন সুমন সাইয়েদ

নিউ ইয়র্ক পুলিশে মাইলফলক স্পর্শ করলেন সুমন সাইয়েদ

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৫:০৫, ০১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার      আপডেট: বিকাল ০৩:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

নিউইয়র্ক পুলিশ সিটি ডিপার্টমেন্ট এনওয়াইপিডির ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশী আমেরিকান সুমন সাইয়েদ। শুক্রবার এনওয়াইপিডির সদরদপ্তরে তার হাতে সনদ তুলে দেন পুলিশ কমিশনার জেসিকা টিস। ভবিষ্যতে নিজের সর্বোচ্চ দিয়ে নিউইয়র্কের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাবেন বলে জানান তিনি। তার এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন বাপা।

শুক্রবার সকালে ওয়ান পুলিশ প্লাজায় আনন্দের বন্যা। নিজ নিজ কাজে কৃতিত্ব ও দক্ষতার জন্য এদিন পদোন্নতি দেওয়া হয় প্রায় ১৮০ পুলিশ কর্মকর্তাকে। পরিবারের সদস্যরা এ আনন্দক্ষন উপভোগ করতে দল বেঁধে আসেন অনুষ্ঠানস্থলে। 

আমেরিকার জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় পদোন্নতি অনুষ্ঠান। পুলিশ কমিশনারসহ এনওয়াইপিডির সিনিয়র কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়ার পর স্বাগত বক্তব্যে কমিশনার টিস বলেন, নিউইয়র্কের মত ব্যস্ততম শহরের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের মত গুরুত্বপূর্ণ কাজটি নিষ্ঠার সাথে করে যাচ্ছে এনওয়াইপিডি।

অনুষ্ঠানে ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশের হবিগঞ্জের সন্তান সুমন সাইয়েদ। এনওয়াইপিডিতে লেফটেন্যান্ট হিসেবে দায়ীত্বরত সুমন, বাহিনীতে যোগ দেন ১৯৯৯ সালে। ইন্টেলিজেন্স ব্যুরো, হাউজিং ডিপার্টমেন্ট, সাইবার ডিপার্টমেন্ট সহ বিভিন্ন বিভাগে কাজ করে ২০২০ সালে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান তিনি। ক্যাপ্টেন পদে পদোন্নতিতে তার স্বপ্ন পূরণ হয়েছে বলে মনে করেন তিনি।

ডিপার্টমেন্টের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে যেকোনো ধরনের চ্যালেঞ্জিং কাজের জন্য প্রস্তুত বলে জানান তিনি। বাংলাদেশের একজন হিসেবে এনওয়াইপিডিতে এই অর্জনে নিজেকে গর্বিত বলে মনে করেন সুমন।