news.ibtvusa@gmail.com

929-633-2900

প্রকাশ হচ্ছে আলোচিত এপস্টেইন ফাইলস, ফেঁসে যাচ্ছেন ট্রাম্প?

প্রকাশ হচ্ছে আলোচিত এপস্টেইন ফাইলস, ফেঁসে যাচ্ছেন ট্রাম্প?

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:৪৭, ১৯ নভেম্বর ২০২৫, বুধবার      আপডেট: বিকাল ০৩:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

যুক্তরাষ্ট্রে যৌন অপরাধী ও আর্থিক লগ্নিকারী জেফরি এপস্টেইনের তদন্তের সব ফাইল প্রকাশের বিষয়ে সম্মতি দিয়েছে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ। ৪২৭-১ ভোটে এটি অনুমোদন করে প্রতিনিধি পরিষদ ও মার্কিন সিনেট। এটি এখন ডোনাল্ড ট্রাম্পের টেবিলে যাবে। তার স্বাক্ষরের পর ৩০ দিনের মধ্যে মার্কিন বিচার বিভাগ এসব নথিপত্র প্রকাশ করবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করে কংগ্রেসকে রেকর্ড প্রকাশের জন্য ভোট দেওয়ার আহ্বান জানানোর মাত্র কয়েকদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হলো। ২০ হাজারেরও বেশি পৃষ্ঠার নথির মধ্যে কিছু জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্পের কথাও উল্লেখ রয়েছে। এটি ঘিরে ট্রাম্প এবং এপস্টেইনের সাথে তার সম্পর্ক আবারও শিরোনামে আসে।

এপস্টেইনের ফাইল প্রকাশে বারবার চাপ প্রয়োগ করার ঘটনাকে "ডেমোক্র্যাটদের প্রতারণা" বলে অভিহিত করেছেন হাউস স্পিকার মাইক জনসন। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে আইনটি কার্যকর হওয়ার ৩০ দিনের মধ্যে এপস্টেইন এবং তার সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েলের সাথে সম্পর্কিত "সমস্ত রেকর্ড, নথি, যোগাযোগ এবং তদন্তমূলক উপকরণ" প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এপস্টাইনের হাত থেকে বেঁচে যাওয়া অ্যানি ফার্মার বলেছেন যে, ফাইলগুলো গোপন রাখা "প্রাতিষ্ঠানিক বিশ্বাসঘাতকতা"র শামিল।

"এপস্টাইন ফাইলস" শব্দটি কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসনকে তাড়া করে বেড়াচ্ছে, কারণ দোষী সাব্যস্ত যৌন অপরাধী এবং অর্থদাতা জেফরি এপস্টেইনের অপরাধের কারণে সংকটের মুখোমুখি হচ্ছে ট্রাম্প প্রশাসন।

২০০৮ সালে, ১৪ বছর বয়সী এক কিশোরীর বাবা-মা ফ্লোরিডায় পুলিশের কাছে অভিযোগ করে যে, নিজের পাম বিচের বাড়িতে তাদের মেয়েকে যৌন নির্যাতন করেছে এপস্টেইন। তার পুরো বাড়ি জুড়ে মেয়েদের ছবি পাওয়া যায় এবং তাকে একজন নাবালিকাকে যৌনকর্মে প্ররোচনার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।