news.ibtvusa@gmail.com

929-633-2900

টাকাভর্তি বিমান বিধ্বস্ত, পরে লুটের দৃশ্য ভাইরাল

টাকাভর্তি বিমান বিধ্বস্ত, পরে লুটের দৃশ্য ভাইরাল

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার      আপডেট: দুপুর ০১:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে বিধ্বস্ত হয়েছে দেশটির জাতীয় মুদ্রা পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান। এতে অন্তত ১৫ জন নিহত এবং আহত হয়েছেন আরও কয়েকজন। 
শুক্রবার বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান রাজধানী লা পাজ সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের প্রবেশের পর অবতরণের সময় এটি রানওয়ে থেকে সরে যায় এবং কাছাকাছি মাঠে বিধ্বস্ত হয়।
তিনি আরও জানান, বিমানটি ভূমিতে আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে গিয়েছিল। পরে উদ্ধার না করে স্থানীয়রা টাকা লুট করতে ব্যস্ত হয়ে পড়ে। যা নিয়ে বইছে সমালোচনার ঝড়।