news.ibtvusa@gmail.com

929-633-2900

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০২:৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার      আপডেট: দুপুর ০২:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়ে চুক্তি করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বিশ্বের বড় অর্থনৈতিক অংশীদারের সঙ্গে ৯ মাসের দীর্ঘ আলোচনার অচলাবস্থার অবসান হলো। নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে এখন পারস্পরিক শুল্ক দিতে হবে ১৯ শতাংশ। এছাড়া স্বাভাবিক নিয়মে ১৫ শতাংশ শুল্ক আগেই ছিল। এতে করে মোট শুল্কহার হবে ৩৪ শতাংশ।
স্থানীয় সময় সোমবার রাতে এ বিষয়ে চুক্তি সই হওয়ার খবর দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। 
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। এর আগে সোমবার উপদেষ্টা পরিষদের সভায় এই চুক্তির অনুমোদন দেওয়া হয়। উভয় পক্ষের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর চুক্তিটি কার্যকর হবে।
যুক্তরাষ্ট্র অঙ্গীকার করেছে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত কিছু নির্দিষ্ট বস্ত্র ও পোশাকপণ্য, যেগুলোতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করা হবে, সেগুলোর ক্ষেত্রে শূন্য পারস্পরিক শুল্ক সুবিধা দেওয়ার জন্য একটি পৃথক প্রক্রিয়া চালু করা হবে।