news.ibtvusa@gmail.com

929-633-2900

বিল গেটসকে যৌনতাবর্ধক ওষুধ এনে দিতেন এপস্টেইন!

বিল গেটসকে যৌনতাবর্ধক ওষুধ এনে দিতেন এপস্টেইন!

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৪:৪৪, ০২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার      আপডেট: বিকাল ০৩:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

রাশিয়ার মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কে জড়াতেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। কুখ্যাত এপস্টেইন ফাইলে জানা গেছে এমন তথ্য। সেই সময় তিনি একবার যৌনরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন এবং ওষুধ জোগাড় করে দিতেন এপস্টেইন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত বহুল আলোচিত নথিতে বলা হয়েছিল, ‘রুশ মেয়েদের’ সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর পর যৌনবাহিত রোগ এসটিডিতে আক্রান্ত হয়ে গেটস নাকি সমস্যায় পড়েছিলেন।
এই নতুন অভিযোগগুলো সামনে আসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফরি এপস্টেইন–সংক্রান্ত তদন্তের সঙ্গে যুক্ত বিপুল পরিমাণ নথি প্রকাশ করার পর।
নথিগুলোর মধ্যে এমন একটি খসড়া বিবৃতি পাওয়া গেছে, যা এপস্টেইন গেটসের দীর্ঘদিনের বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা বরিস নিকোলিচের নামে লেখার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। ওই খসড়ায় দাবি করা হয়, গেটসের হয়ে নানা কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন—যার মধ্যে ছিল কথিতভাবে ‘রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কের পর সৃষ্ট সমস্যার মোকাবিলায়’ গেটসকে ওষুধ জোগাড় করে দেওয়া।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এপস্টেইন নিজের সুনাম বাঁচাতে গেটস তাকে ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন। 
ওই নথিতে ওঠা অভিযোগগুলোর জবাবে বিল গেটস জানিয়েছেন, এসব দাবি ‘সম্পূর্ণ হাস্যকর এবং পুরোপুরি মিথ্যা।’ এপস্টেইনের সঙ্গে গেটসের বন্ধুত্বই গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিচ্ছেদের একটি কারণ ছিল বলেও জানা যায়।