news.ibtvusa@gmail.com

929-633-2900

হাতিয়ায় ধর্ষণ: সরকার গঠনের আগেই বেকায়দায় বিএনপি

হাতিয়ায় ধর্ষণ: সরকার গঠনের আগেই বেকায়দায় বিএনপি

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০২:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার      আপডেট: দুপুর ০১:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়া কেন্দ্র করে তিন সন্তানের জননীকে নিজ ঘরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী নলেরচর এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বলে জানা গেছে। শনিবার দুপুরে চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এসে তিনি সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন। মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাতিয়া থেকে আসা ৩২ বছর বয়সি এক নারী গত রাত ১১টার দিকে মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। আমরা তাকে দ্রুত ভর্তি করে গাইনি বিভাগে পাঠিয়েছি। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’

ভুক্তভোগীর ভাষ্যমতে, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে তিন ব্যক্তি তার ঘরে ঢুকে পড়ে। তাদের মধ্যে ‘কালা এমরান’ ও অজ্ঞাতনামা একজন দরজায় পাহারায় ছিলেন এবং ‘রহমান’ নামের আরেক ব্যক্তি তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়েছিল বলেও দাবি করেন ওই নারী। তিনি অভিযোগ করেন, নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ায় ক্ষুব্ধ হয়ে হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে সরকার পরিবর্তনের পর বিএনপির পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। অন্যদিকে হাতিয়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানি না। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।’ অন্যদিকে হাতিয়া থেকে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম দাবি ঘটনাটি সাজানো নাটক। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে এনসিপি।