news.ibtvusa@gmail.com

929-633-2900

নারী নেতৃত্ব নিয়ে জামায়াতের মহিলা নেত্রীর বিষ্ফোরক মন্তব্য

নারী নেতৃত্ব নিয়ে জামায়াতের মহিলা নেত্রীর বিষ্ফোরক মন্তব্য

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: বিকাল ০৪:৪৮, ০২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার      আপডেট: বিকাল ০৩:৩৫, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

নারীরা জামায়াতের শীর্ষ পদে কখনও আসতে পারবে না। জামায়াত আমীরের এমন মন্তব্যের পর তোলপাড় শুরু হয়ে যায়। এর পর প্রকাশ্যে বক্তব্য রাখেন 
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা। তিনি বলেছন, নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবে না— এটা মেনেই আমরা রাজনীতি করি।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন নুরুন্নেসা সিদ্দীকা। কোরআনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থি। নারীদের পরিচালনা করবে পুরুষ। ইসলাম ধর্ম অনুযায়ী, পুরুষ হলো নারীর পরিচালক। যেহেতু জামায়াত একটি ইসলামী সংগঠন, তাই কোনো ইসলামী সংগঠনে নারীরা পরিচালক হতে পারবে না। শীর্ষ পদে যেতে পারবে না।’ নুরুন্নেসা সিদ্দীকার এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার ঝড় বইছে।