news.ibtvusa@gmail.com

929-633-2900

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ১২:৪১, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার      আপডেট: দুপুর ০২:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা ৭-৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশন এই ভাষণ সম্প্রচার করবে।
এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে।
জানা গেছে, জামায়াত আমিরের ভাষণ আজ সন্ধ্যা ৬-৭টার মধ্যে ও বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭-৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
এর আগে গতকাল রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের জাতির উদ্দেশে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়।