news.ibtvusa@gmail.com

929-633-2900

কিলারদের টার্গেট হাসনাত-সারজিসরাও

কিলারদের টার্গেট হাসনাত-সারজিসরাও

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:২৫, ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার      আপডেট: দুপুর ০২:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার পর গোয়েন্দাদের তদন্তে কিলারদের হিটলিস্টে থাকা আরো অনেকের নাম উঠে এসেছে। এই তালিকায় প্রথমে ছিলেন ওসমান হাদি। হিটলিস্টে পরের তালিকায় রয়েছে জুলাই বিপ্লবের অন্যতম নায়ক হাসনাত আবদুল্লাহ। তালিকায় আরো রয়েছে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্তত ১০ জন। তাদের বেশির ভাগই সম্প্রতি ডাকসু, চাকসু ও রাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নেতৃবৃন্দ।

হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় গোয়েন্দাদের তদন্তে এমন তথ্য উঠেছে। তদন্ত সূত্র অনুসারে, মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই ভারতে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী এবং সাংবাদিকদেরও টার্গেট করে হত্যার মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে। তাদের চ্যালেঞ্জ নির্বাচনকে বানচাল করে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে দেশে ফেরা।

এ লক্ষ্যে বড় ধরনের নাশকতা পরিকল্পনা রয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটির। দলটিকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়ার সদস্য জাহাঙ্গীর কবির নানক। এরই মধ্যে হাদির ওপর গুলি করা সন্দেহভাজন দু’জন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ও সাবেক যুবলীগ নেতা আলমগীর শেখ জুলাই বিপ্লবের নেতাকর্মীদের সাথে মিশে অনেক চাঞ্চল্যকর তথ্য পাচার করেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, মোস্ট ওয়ান্টেড ফয়সাল করিমকে বিভিন্ন অনুষ্ঠানে নানকের সাথে দেখা গেছে। এমনকি নানকের ছবি সংবলিত একাধিক পোস্টারেও ফয়সালের ছবি রয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, হাদি ছাড়াও আরো যারা হিটলিস্টে আছে- কিলাররা তাদের আশপাশেই রয়েছে। জানা গেছে, হাসনাত ও সারজিসদের কয়েকটি অনুষ্ঠানে দেখা গেছে ফয়সালকে। ওই অনুষ্ঠানে ভিডিও কলে ব্যবসায়ী বন্ধুদের বলেছেন ‘এই যে হাসনাত ও সারজিস ভাইয়ের সাথে। যেহেতু ফয়সালের অ্যাপল সফট আইডি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেক কাজ বাগিয়ে নিয়েছেন তিনি।

গোয়েন্দারা বলেন, ছদ্মবেশে কিলাররা মিছিল মিটিংয়ে ঢুকবে এমন আরো চাঞ্চল্যকর ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর পরিকল্পনা করেছে নিষিদ্ধ দলের নেতাকর্মীরা।