news.ibtvusa@gmail.com

929-633-2900

জানা গেল এবছর রোজা কয়টি?

জানা গেল এবছর রোজা কয়টি?

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ১২:৩৯, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার      আপডেট: দুপুর ০২:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার

২০২৬ সালে পবিত্র রমজান মাস কতদিনের হতে পারে সে সম্পর্কে আগাম তথ্য দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের মতে, চাঁদ দেখার পদ্ধতি ও জ্যোতির্বিদ্যার হিসাবের পার্থক্যের কারণে এ বছর বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরুর তারিখে ভিন্নতা দেখা দিতে পারে। কোথাও ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে। সে হিসাবে এ বছর রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা বেশি। শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান শুরু হওয়ার তারিখে ভিন্নতা থাকলেও শেষ দিকে অর্থাৎ শাওয়াল মাস ও ঈদুল ফিতরের তারিখ অধিকাংশ মুসলিম দেশে প্রায় একই হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মতে, ঈদুল ফিতর হতে পারে ২০ মার্চ।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম এমারাত আল ইউম-কে দেওয়া তথ্য অনুযায়ী, জ্যোতির্বিদ্যার হিসাব বলছে, এ বছর রমজান ২৯ দিনের হবে এবং সবচেয়ে সম্ভাব্য হিসেবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।
আল জারওয়ান জানান, ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হতে পারে। আর সে ক্ষেত্রে রমজান শেষ হবে ১৯ মার্চ শুক্রবার, ২০ মার্চ পালিত হতে পারে ঈদুল ফিতর।