নেত্রকোনা সদর উপজেলায় ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় বুথকেন্দ্রে থাকা দুটি বেঞ্চ, ফ্যান, লাইট আগুনে পুড়ে যায়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে আগুন দেয়া হয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনার তদন্ত শুরু করে। বুথের পিছনের জানালা দিয়ে আগুন দেয়া হয় বলে জানায় পুলিশ।