news.ibtvusa@gmail.com

929-633-2900

এবার ভোট নিয়ে প্রধান উপদেষ্টার শঙ্কা?

এবার ভোট নিয়ে প্রধান উপদেষ্টার শঙ্কা?

আইবিটিভি ডিজিটাল      প্রকাশিত: দুপুর ০১:০১, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার      আপডেট: দুপুর ০২:০৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। উই আর ভেরি হ্যাপি।
তিনি বলেন, আমাদের জন্য এখন চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ। আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এ কথা বলেন।
শনিবার রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব তথ্য জানান।
শফিকুল আলম জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশে উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে।
তিনি বলেন, কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছেন না। কোনো অভদ্র আচরণ ও অভদ্র কথা হচ্ছে না। এটি আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য খুবই ইতিবাচক পরিবর্তন। যদিও দেশের বিভিন্ন প্রান্তে জামায়াত-বিএনপির মধ্যে সংঘাতের খবর আসছে। এমনকি বাগযুদ্ধ চলছে ঢাকা ৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারী এবং মির্জা আব্বাসের মধ্যে।