নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ এবং পরে হত্যার ঘটনায় মূল আসামি নুরুল ইসলাম ওরফে নুরা এবং হজরত আলী নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা থেকে নুরা এবং ময়মনসিংহের গৌরিপুর থেকে হজরত আলীকে গ্রেফতার করা হয়। এর আগে নুরাকে গ্রেফতার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ...